শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৫৮:৫০ অপরাহ্ন

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরীয়াহ পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শরীয়াহর আলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুমোদন দেওয়া হয়।

শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য মুফতি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার সভায় অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :