আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব

আপলোড সময় : ২১-১০-২০২৬ , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৫৯:০৯ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন পূজামণ্ডপে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। মণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

সম্প্রতি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় বিএনপি নেতারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন মণ্ডপে সরকারের অনুদান ও সহযোগিতা তুলে দেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

আটোয়ারী উপজেলা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি ও আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু জানান, প্রশাসনের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় তাঁরা সন্তুষ্ট। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজার কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :