বিদেশি অর্থায়নে ভারতে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ

আপলোড সময় : ২২-১০-২০২৬ , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০২:৫৬:৫৭ অপরাহ্ন

ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং এ জন্য বিদেশ থেকে অর্থ ঢুকছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, দিল্লি থেকে কলকাতায়ও অর্থ যাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কলকাতার ইকো পার্কে প্রাতর্ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাদেশে ভারতবিরোধী কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসব গোষ্ঠী সব সময় ভারতের বিরোধিতা করে এসেছে। বাংলাদেশে ভারতবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির কোনো যোগসূত্র রয়েছে কি না, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানেও এর যোগসূত্র রয়েছে। বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের উন্নয়নের পক্ষে ভারতের অবস্থানের কথা তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, আমরা বাংলাদেশকে সমর্থন করি। আমরা চাই, ওখানে উন্নতি হোক।

এর আগে ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঘটনা ঘটে। ওই আন্দোলনের পেছনে বাংলাদেশে সক্রিয় কিছু ভারতবিরোধী গোষ্ঠীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :