বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান

আপলোড সময় : ২২-১০-২০২৬ , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০২:৫৭:০১ অপরাহ্ন

অভিনয়ের দক্ষতা আর অনন্য ফ্যাশনবোধ—দুইয়ের সমন্বয়ে বরাবরই ভক্তদের মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালির ঐতিহ্যবাহী সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এবার অফহোয়াইট শাড়ি আর বেলি ফুলের গাজরায় স্নিগ্ধ সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোতে তাঁর পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি নকশা, আর ব্লাউজেও রাখা হয়েছে মানানসই নকশার ছোঁয়া। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

ছবিগুলোতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন জয়া। কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, আবার কখনো মুচকি হাসিতে তাকিয়েছেন ক্যামেরার দিকে। তাঁর এই স্নিগ্ধ বাঙালি সাজ ও নান্দনিক উপস্থাপন ভক্তদের মুগ্ধ করেছে। ছবির মন্তব্যের ঘরে

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :