অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ২১

আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৪:২৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৪:২৪:০৪ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীকে ২৪ ঘন্টায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সদরে পাঁচজন, কোম্পানীগঞ্জে একজন, হাতিয়া আটজন, বেগমগঞ্জে দুইজন, চাটখিলে তিনজন, চরজব্বরে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে চরজিয়া উদ্দিন থেকে কুখ্যাত সন্ত্রাসী আবুল কালাম সফি প্রকাশ সফি বাতান্যাকে (৬০) চতুর্থ স্ত্রী হাসিনা বেগমসহ (৫০) আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বড় রামদা ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। সফির বিরুদ্ধে হত্যা, চুরি, বনবিভাগের জমি দখলসহ ছয়টি মামলা চলমান আছে।

চাটখিলৈ আটন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, অভিযানে দশানী চবগা গ্রাম থেকে চাটখিল পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম খলিলকে (৪৮), ভীমপুর থেকে চাটখিল পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে (৪৪) এবং খিলপাড়া ইউনিয়ন থেকে ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো, সাইফুল ইসলাম জিহাদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তারা সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

নোয়াখালী-১৬ ফিল্ড আর্টিলারী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিফাত আনোয়ার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টে সন্ত্রাসী অস্ত্রধারীসহ সমাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :