নাগরিক সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা চাইল স্বেচ্ছাসেবী সংগঠন

আপলোড সময় : ২৬-১০-২০২৬ , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:১৮:১৭ অপরাহ্ন

বগুড়ার শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের সহযোগিতা চেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’। এ বিষয়ে সংগঠনটির নেতারা বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

রোববার (২৫ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শহরের পরিচ্ছন্নতা, যানজট নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বগুড়ার মানুষের কল্যাণে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান পুলিশ সুপার। একই সঙ্গে নাগরিকদের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে পুলিশের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :