পাবনায় পদ্মা ব্যারেজ নির্মাণে পথসভা, উপস্থিত মন্ত্রী-প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৭-১০-২০২৬ , আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০১:০৪:৪৯ অপরাহ্ন

পাবনার সুজানগর উপজেলায় পদ্মা ব্যারেজ নির্মাণ-সংক্রান্ত বিষয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বিকেল ৪টায় সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে সুজানগর মালিফা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ পথসভার আয়োজন করা হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহিদুজ্জামান চৌধুরী এ্যানী। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, সংসদে সরকারের প্রশংসা করে জামায়াত বেশি বেশি বরাদ্দ নেওয়ার চেষ্টা করে, অথচ সংসদের বাইরে তাদের ভূমিকা ভিন্ন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।

পথসভায় সভাপতিত্ব করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। অনুষ্ঠানে পাবনা জেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পদ্মা ব্যারেজ নির্মাণ-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থলে রাজনৈতিক সমাবেশের পরিবেশ সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :