সেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে, ক্লাব পিএসজি

আপলোড সময় : ২৮-১০-২০২৬ , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:২৬:১৬ অপরাহ্ন

স্পেনের হয়ে অনবদ্য সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ডি’অর অনুষ্ঠানে বিশ্বের সেরা কোচের পুরস্কার পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই পুরস্কারের জন্য দে লা ফুয়েন্তে চারজন হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্যারিস সেন্ট-জার্মেইয়ের লুইস এনরিকে, আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানিকে পেছনে ফেলেছেন।

২০২৬ সালের বিশ্বকাপই এর চূড়ান্ত ফয়সালা করে দেয়। গত ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে শিরোপা এনে দেন দে লা ফুয়েন্তে এবং সেই বিজয়ই তার এই পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে নির্ধারক বিষয় হিসেবে প্রমাণিত হয়েছে।

টুর্নামেন্টজুড়ে স্পেনের যাত্রা ছিল অসাধারণ। তারা অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে, যা প্রমাণ করে আক্রমণ থেকে রক্ষণ- সর্বত্রই দাফট দেখিয়েছে দলটি।

এদিকে আবারও বিশ্বের সেরা পুরুষ ক্লাবের স্বীকৃতি অর্জন করেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। টানা দ্বিতীয় বছর এ পুরস্কার জিতল পিএসজি। গত বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ফরাসি দলটির পক্ষে সেরা ক্লাবের পুরস্কার গ্রহণ করেন।

পিএসজির পাশাপাশি আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট এবং ফ্ল্যামেঙ্গো চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিল, তবে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিসিয়ানরাই এই পুরস্কারটি ছিনিয়ে নেয়।

এদিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। স্পেনের লামিন ইয়ামাল ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার।

অন্যদিকে, মেয়েদের বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার এর আগে ২০২১ ও ২০২২ সালে মেয়েদের ব্যালন ডি’অর জিতেছিলেন।

এবার তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতে নারী ফুটবলে নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :