যন্ত্রের দাপটে হারিয়ে যাচ্ছে গরু-লাঙলের ঐতিহ্য

আপলোড সময় : ২৮-১০-২০২৬ , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৫:২৬:১৮ অপরাহ্ন

আধুনিক প্রযুক্তি ও কৃষির যান্ত্রিকীকরণের প্রভাবে গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী গরু দিয়ে জমি চাষের প্রথা দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামগুলোতে কাকডাকা ভোরে লাঙল-জোয়াল ও এক জোড়া গরু নিয়ে কৃষকদের মাঠে যাওয়ার দৃশ্য ছিল পরিচিত। কিন্তু পাওয়ার টিলার ও ট্রাক্টরের ব্যাপক ব্যবহারে সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় বিলুপ্তির পথে।

চুনারুঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আধুনিক যন্ত্রের সাহায্যে অল্প সময়ে ও কম পরিশ্রমে জমি চাষ করা সম্ভব হচ্ছে। তবে এর সঙ্গে হারিয়ে যাচ্ছে কৃষির ঐতিহ্যবাহী একটি অধ্যায়। পৌরসভার বড়াইল গ্রামের পঁচাশিরোর্ধ্ব প্রবীণ কৃষক কাছন শীল বলেন, আগে তাঁরা যত্ন করে গরু দিয়ে জমি চাষ করতেন। পাওয়ার টিলার আসার পর সেই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন আর মাঠে গরুর ডাক কিংবা কৃষকের হাঁকডাক তেমন শোনা যায় না।

কালেঙ্গা এলাকার কৃষক মর্তুজ আলী বলেন, গরুর লাঙল দিয়ে জমি চাষ করলে মাটি আলগা হতো। পাশাপাশি গোবর ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ানোর সুযোগ ছিল। তাঁর মতে, আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষিকাজ সহজ হলেও মাটির স্বাভাবিক গুণাগুণ ও উর্বরতা রক্ষায় আরও সচেতন হওয়া প্রয়োজন।

কাদিরখিল এলাকার কৃষক আইয়ুব আলী মনে করেন, গরু-লাঙল দিয়ে জমি চাষ বাঙালির কৃষিসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যের ইতিহাস তুলে ধরতে এর স্মারকগুলো সংরক্ষণ করা উচিত।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :