​যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীপুরে অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান।

​প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বুধবার(২৮ অক্টোবর)দুপুরে শ্রীপুর রেলস্টেশন চত্বরে জেলা যুবদলের সভাপতি প্রার্থী আবু তাহের প্রধানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
​এ সময় শ্রীপুর রেলস্টেশনে উপস্থিত অসহায়, দরিদ্র ও পথচারী মানুষের মাঝে খাবার তুলে দেন তিনি।

​খাবার বিতরণকালে আবু তাহের প্রধান বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আনন্দ উল্লাসের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।"তিনি আরো বলেন,আমাদের বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, আলমগীর হোসেন,শাহাবুদ্দিন আরাফাত, পৌর যুবদলের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রাসেল শেখ, হুমায়ুন মন্ডলসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খাবার পেয়ে স্থানীয় পথচারী ও অসহায় মানুষেরা সন্তোষ প্রকাশ করেন এবং যুবদলের এই উদ্যোগের প্রশংসা করেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :