​যশোরে ছাত্রী ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটক ২

আপলোড সময় : ২৯-১০-২০২৬ , আপডেট সময় : ২৯-১০-২০২৬

মোশারফ করিম, যশোর : যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পালাতে সহায়তার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় নওয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণের ঘটনা ভুক্তভোগী শিশুটির অভিভাবক ও স্বজনরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানিয়েছিলেন। তবে অভিযোগ, প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে তিনি দপ্তরি মোস্তাফিজুর রহমানের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এ ঘটনায় তাঁদের আটক করেছে পুলিশ। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস এম নূরুজ্জামান বলেন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। দ্রুতই আমরা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :