ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট পড়েছে ৪৮ শতাংশ

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁও নির্বাচন ভবনে ভোট গ্রহণের নিদিষ্ট সময় শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট ভোট হয়েছে। ভোট সুষ্ঠু হওয়ায় ইসি সন্তুষ্ট। নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা ভোট দিয়েছেন। ৪৮ শতাংশ ভোট দুপুর পর্যন্ত কাস্ট হওয়া ভোটের শতাংশ। এখন ভোট শেষ হয়েছে। ভোট গণনা শেষে চূড়ান্ত ভাবে জানা যাবে কত শতাংশ ভোট পড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :