ভুয়া ফেসবুক আইডি থেকে সাবধান থাকতে বললেন ঐশী

আপলোড সময় : ৩০-১০-২০২৬ , আপডেট সময় : ৩০-১০-২০২৬

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। এ আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হচ্ছে। বিষয়টি জানার পর নিজের ভক্ত ও পরিচিতদের সতর্ক করেছেন অভিনেত্রী।

বুধবার (২৮ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভুয়া আইডিটির ছবি প্রকাশ করে এ বিষয়ে সতর্কবার্তা দেন ঐশী। তিনি জানান, ওই আইডিটি তার নয় এবং এটি তিনি পরিচালনা করেন না। ইতোমধ্যে বিনোদন অঙ্গনের কয়েকজন ওই আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পোস্টে ঐশী স্পষ্ট করে বলেন, তার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এই পেজটিই তার একমাত্র অফিশিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি, ভুয়া আইডিটি শনাক্ত করে সম্ভব হলে রিপোর্ট করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিষয়টি বুঝতে পারা এবং তার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :