চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজির ধাক্কায় মারা গেছেন স্থানীয় কৃষকদল নেতা আবদুল মালেক (৫০)।
রমজান আলীর ছেলে আবদুল মালেক মান্দারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ওই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, শুক্রবার রাতে মান্দারীর মঠবী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি আবদুল মালেককে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর চোট পান তিনি। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনাটি নিশ্চিত করে বাসসকে বলেন, মামলা করার প্রস্তুতি চলছে। সিএনজিচালককে গ্রেফতারের জন্য অভিযানও চালানো হচ্ছে।