ন্যূনতম মজুরি ঠিক করতে পোশাক খাতে বোর্ড, মালিক-শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধি নিয়োগ

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গার্মেন্টস শিল্প খাতের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে গঠিত এই বোর্ডের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, গার্মেন্টস শিল্প খাতে মালিকদের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

দ্বিতীয় প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে। সেখানে মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কাজ এগিয়ে নিতে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :