নির্বিঘ্নে ১১ দলীয় জোটের লংমার্চ গোপালগঞ্জ অতিক্রম করে

আপলোড সময় : ০১-১১-২০২৬ , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৪:২৩:২৪ অপরাহ্ন

গোপালগঞ্জ প্রতিনিধি : ১১ দলীয় জোটের লং মার্চ গোপালগঞ্জ পুলিশ লাইন মোড় অতিক্রম করে দুপুর সোয়া বারোটায়।

গোপালগঞ্জ প্রশাসনের অতিরিক্ত সতর্কতা বা জামায়াতের রাজনৈতিক প্রতিপক্ষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মৌনতা অবলম্বনের কারনেই নির্বিঘ্নে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে জামায়াতের লংমার্চ।

জেলার মুকসুদপুর, ভাটিয়াপাড়া,পুলিশ লাইন মোড়, বেদগ্রাম মোড় এবং ঘোনাপাড়া মোড়ে জামায়াতের নেতারা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় অবস্থান নেন। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপর জামায়াত নেতারা বোরকা পরা মহিলা ও শিশুদের জড়ো করে।

সহস্রাধিক গাড়ী আমীরে জামাত ডা.শফিকুর রহমানের নেতৃত্বে লংমার্চে অংশ নেন। গোপালগঞ্জ জেলা পার হয়ে বাগেরহাট জেলার উপর দিয়ে লংমার্চ খুলনা পর্যন্ত যায়।

লং মার্চকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করেন।

জোটের নেতাকর্মীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক প্রস্তুতি, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা ছিলো চোখে পড়ার মতো।

লংমার্চে জামায়াত ইসলামী আমীর ডা.শফিকুর রহমান সাদা একটি গাড়ীতে বসে হাত নাড়তে নাড়তে গোপালগঞ্জ পার হন। এসময় তার সাথে খোলা ট্রাক,মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়ীতে দলীয় নেতাকর্মীদের দেখা যায়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :