দেশে কর্নিয়াজনিত অন্ধ ৫ লাখ, নাটোরে মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান

আপলোড সময় : ০২-১১-২০২৬ , আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৩:১৭:৩৯ অপরাহ্ন

‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’—এই প্রতিপাদ্য সামনে রেখে নাটোরে পালিত হয়েছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় নাটোর জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বক্তারা জানান, দেশে প্রতিবছর অন্তত ১০ লাখ ব্যাগ রক্তের দরকার পড়ে, আর স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমেই এ চাহিদা মেটে। অন্যদিকে কর্নিয়াজনিত কারণে দেশে অন্ধ মানুষের সংখ্যা ৫ লাখ, যাদের বেশির ভাগের বয়স ১৫ বছরের কম। তাঁদের ভাষ্য, মৃত্যুর পর কর্নিয়া দান করলে অন্ধ শিশুর চোখে আলো জ্বলবে, সে পৃথিবী দেখতে পাবে। এ জন্য রক্তদান ও মরণোত্তর কর্নিয়া দানে সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :