আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, শুরুতেই তালিকায় হাজারের বেশি পণ্য

আপলোড সময় : ০৩-১১-২০২৬ , আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৫:৫২:৪৬ অপরাহ্ন

বিশ্বের অন্যতম বড় অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমে ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কসমেটিকস ও পারসোনাল কেয়ার পণ্যের উপস্থিতি বাড়ানোই এর লক্ষ্য।

এ জন্য আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিমার্ক। ফলে বিভিন্ন দেশের ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের নানা ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা নিতে পারবেন।

সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ।

প্রথম ধাপে লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য আলিবাবায় তালিকাভুক্ত হচ্ছে; ধাপে ধাপে এ সংখ্যা বাড়ানো হবে। বিদেশি ক্রেতারা চাইলে কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, নানা রকম যন্ত্রপাতি ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও এখান থেকে নিতে পারবেন।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম জানান, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে এখন রিমার্কের পণ্য রপ্তানি হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :