রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমার আভাস, তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। আজ বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এখন অন্ধ্রপ্রদেশ ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায়, ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। ভোর ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ৭ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :