রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার।
বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের এ জয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে চলমান লড়াইয়ে নিজের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন নিশ্চিত করলেন কুপার। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের বিদায়ী গভর্নর কুপার সিনেটে রিপাবলিকান সিনেটর থম টিলিসের জায়গা নেবেন। অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া টিলিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন।
এনবিসি নিউজ ও এবিসি নিউজ নির্বাচনে কুপারকে বিজয়ী ঘোষণা করেছে।