১৩ নভেম্বর ডাবলিনে ইইউ সম্মেলন, আলোচনায় এআই খাতে নিজস্ব সক্ষমতা

আপলোড সময় : ০৪-১১-২০২৬ , আপডেট সময় : ০৪-১১-২০২৬

আগামী সপ্তাহের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনায় বসবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। মঙ্গলবার জোটের শীর্ষ কর্মকর্তা আন্তোনিও কস্তা এ কথা জানিয়েছেন।

প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত জুনে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সবচেয়ে শক্তিশালী মডেল ব্যবহারের সুযোগ দুই সপ্তাহের জন্য সব বিদেশি দেশের ক্ষেত্রে বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন, যা ইউরোপের দেশগুলোকে উদ্বেগে ফেলে।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

আগামী ১৩ নভেম্বর ডাবলিনে হতে যাওয়া সম্মেলনে আলোচনা হবে কীভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং এআই খাতে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও জোরদার করা যায়। এআই পরিচালনা ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতায় জোটের ভূমিকাও থাকবে আলোচনায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তা এসব তথ্য জানান। তাঁর ভাষ্য, ফরাসি এআই প্রযুক্তি প্রতিষ্ঠান মিস্ত্রালের প্রধান আর্থার মেনশও সম্মেলনে যোগ দেবেন।

ইউরোপের শীর্ষ এআই মডেল নির্মাতা হিসেবে মিস্ত্রালকে বিবেচনা করা হয়। তবে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় এর প্রযুক্তি এখনো পিছিয়ে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :