ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম টেস্টের একাদশে দু’টি বদল এনেছে বাংলাদেশ—মোমিনুল হক ও শরিফুল ইসলামের পরিবর্তে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজও একাদশে দু’টি পরিবর্তন করেছে। জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের বদলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জশুয়া ডা সিলভা। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে উইকহ্যামের।
প্রথম টেস্টে ৮ উইকেটে হারায় সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোস্টন চেজ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, জেইডেন সিলস, জশুয়া বিশপ ও জোমেল ওয়ারিকান।