নিউ ইয়র্কের গভর্নর পদে পুননির্বাচিত হলেন ক্যাথি হাচুল

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৪১:৪০ অপরাহ্ন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটের ফলাফলে নিউ ইয়র্কে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সরাসরি সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী ব্রুস এ. ব্ল্যাকম্যানকে পরাজিত করে নিউ ইয়র্কের গভর্নর পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র‍্যাট প্রার্থী ক্যাথি হাচুল।

অ্যান্ড্রু কুওমো যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করার পর ২০২১ সালে দায়িত্ব গ্রহণকারী এই বর্তমান গভর্নরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ার রিপাবলিকানদের আশার অবসান ঘটাল এই নির্বাচনি ফলাফল।

এর আগে ২০২২ সালে হাচুল রিপাবলিকান প্রার্থী লি জেলডিনের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয়লাভ করে তার প্রথম পূর্ণ মেয়াদ লাভ করেছিলেন।

নির্বাচনি প্রচারণায় হাচুল ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরেন, ব্ল্যাকম্যানকে প্রেসিডেন্টের সমর্থনের তীব্র সমালোচনা করেন এবং জীবনযাত্রার ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে নাসাউ কাউন্টির এক্সিকিউটিভ ব্ল্যাকম্যান প্রচারাভিযানে হাচুলকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরেন। তিনি দাবি করেন, হাচুলের নীতির কারণে রাজ্যটি অনিরাপদ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। এছাড়া ম্যানহাটনের কনজেশন প্রাইসিং কর্মসূচি এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে তার সুসম্পর্কের বিষয় নিয়েও হাচুলকে কঠোর সমালোচনা করেন ব্ল্যাকম্যান।

ব্রুস ব্ল্যাকম্যানকে সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে লং আইল্যান্ডের এক অনুষ্ঠানে ট্রাম্প হাচুলকে ‘অপরাধের ক্ষেত্রে এক দুঃস্বপ্ন’ বলে কটাক্ষ করেন এবং অক্টোবরে সিরাকিউসে ব্ল্যাকম্যানের পক্ষে নির্বাচনি প্রচারণায়ও অংশ নেন তিনি।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :