রিয়ালের দ্রুততম গোলের রেকর্ডসহ ৩ ইতিহাস ভাঙল পিএসজি

আপলোড সময় : ০৫-১১-২০২৬ , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৯:৫২:৪৮ অপরাহ্ন

রেকর্ড গড়া এক সূচনা। এক কিশোর অভিষেকের চোখ জুড়ানো গোল। আর সবচেয়ে বড় কথা—ইউরোপের মঞ্চে আরেকটি বড় ও দাপুটে জয়। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জন্য মঙ্গলবার রাতের ম্যাচটি ছিল রূপকথার মতো এক রাত।

টানা তৃতীয় শিরোপা ধরে রাখার মিশনে শতভাগ জয়ের ধারা বজায় রেখে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠ থেকে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।

ম্যাচটির ফল কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল মাত্র ১৭ মিনিটের মধ্যেই! ‘ইয়েলো সাবমেরিন’ খ্যাত স্প্যানিশ স্বাগতিকদের জালে এই সময়ের মধ্যেই চারবার বল জড়িয়ে রেকর্ড গড়ে পিএসজি।

জোয়াও নেভেস, দিজিরে দুয়ে এবং সেনি মায়ুলুর দুর্দান্ত শুরুর পর ফ্যাবিয়ান রুইজ যখন ১৭ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন, তখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে কম সময়ে চার গোল করার বিশ্বরেকর্ড। এর আগে ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার ২০ মিনিটের মধ্যে চার গোল করে এই রেকর্ডের মালিক ছিল রিয়াল মাদ্রিদ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :