মধ্যরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রংপুরের তারাগঞ্জে নিয়ম বহির্ভূত সার পরিবহনের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
বৃহস্হপতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক পৌনে বারটায় উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী পরিচালিত অভিযানে নির্দেশবহির্ভূত সার পরিবহনের দায়ে শ্রী কনক কুমার দত্ত (৫৭), পিতা শ্রী কৃষ্ণ কুমার দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পরিবহন করা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাব্বর হোসেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন,একটি তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করা হয় এবং একজনকে আইনের আওতায় নিয়ে আসি।