​নাটোরে আঁখ মাড়াই (৪৩ তম) মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহ্ফিল

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে ২০২৬- ২০২৭ আখ মাড়াই ( ৪৩ তম) মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত। গতকাল ১৩ নভেম্বর শুক্রবার বিকেলে  কেইন কেরিয়ার প্রাঙ্গণে,  নাটোর সুগার মিলস্  লিমিটেড এর আয়োজনে ,নাটোর সুগার মিলস্ লি, সভাপতি ব্যবস্থাপনা  পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমানের সভাপতিত্বে  শুভ উদ্বোধন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠান করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২  আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ এ্যাড,  এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু  । প্রধান অতিথি বক্তব্য বলেন কৃষকদের স্বার্থ আপনারা চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, "আমাদের প্রধানমন্ত্রী কৃষি বান্ধব। আমাদের প্রধানমন্ত্রী এদেশের মানুষের কৃষকের কথা চিন্তা করেন। উনি প্রথমে সিদ্ধান্ত নিয়ে ভেবেছেন কৃষকের কি হবে। আর এইজন্য সিদ্ধান্ত পরিবর্তন করে আজকে এই কৃষকের বাঁচানোর জন্য কিভাবে এই সুগার মিল এবং সুগার মিলস না এই কৃষির সাথে যারা জড়িত কিভাবে এটাকে আরো বেশি উন্নয়ন করা যায় এটাকে দিয়ে দেশের জনগণের কল্যাণ করা যায় উনি তার চিন্তা চেতনা দিয়ে সবসময় কাজ করেছেন।

ইনশাআল্লাহ, এই সুগার মিলের জন্য আপনারা  যত রকমের সাহায্য সহযোগিতা লাগে আমরা যারা এমপিরা আছি যে  যে এলাকার আমরা আপনাকে সাহায্য করব। আপনি এগিয়ে যান। আপনার পিছে দেশের জনগণ আছে কৃষক আছে।

​পরিশেষে আমি আমার কৃষকদের কথা আমার মোসলেহ ভাই বলেছে আপনি বলেছেন। আমি অবশ্যই কৃষকদের স্বার্থ আপনারা চিন্তা করবেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে আমি বিশ্বাস করি আমাদের স্লোগান, কৃষি নির্ভর আমাদের এই দেশ, আশি ভাগ  মানুষ কৃষক। এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই চিন্তা করে। আপনি কৃষকের আখ আখের দাম বৃদ্ধি করার জন্য যা যা দরকার করবেন।

শুভ উদ্বোধন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বি এস এফআইসি, সদর দপ্তর ঢাকা ,চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান (সুরুজ)   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) নাটোর নুরুল হাই মোহাম্মদ আনাছ ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাটোর মোহাম্মদ শরীফুল হক ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ ।

নুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার সাবেক মেয়র ইমদাদুল হক আল মামুন , নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,  জেলা বিএনপির সদস্য  মোঃ হেলাল উদ্দিন হেলাল , জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম সোহেল,  যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ মিলের কর্মকর্তা , কর্মচারীরা ,আখ চাষীরা  ও জেলা বিএনপি নেতা কর্মীরা  উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :