লঘুচাপ সুস্পষ্ট হলেও দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার আভাস

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

সারাদেশে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রায় তেমন হেরফের না হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়—১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ কি. মি. থেকে ১২ কি. মি. বেগে বাতাস বইছে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৩ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :