আরও এক দফা পিছিয়ে গেল বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন। দেশটির নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে, ভোট আগামী ডিসেম্বরে নয়, হবে ফেব্রুয়ারিতে।
বার্তা সংস্থা এএফপি জুবা থেকে এ খবর দিয়েছে।
প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২২ ডিসেম্বর। জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে এর আগেও কয়েকবার নির্বাচন পেছানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা নতুন নির্বাচনী সময়সূচিতে কমিশন আগামী ১১ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক করেছে।