ডিসেম্বরে বিসিএফসিসিতে তিন দিনের ঢাকা ডিসকাউন্ট ফেস্ট, স্ট্র্যাটেজিক পার্টনার হলো ‘উপায়’

আপলোড সময় : ১৪-১১-২০২৬ , আপডেট সময় : ১৪-১১-২০২৬

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ‘উপায়’ এবার আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড ‘উপায়’ পরিচালনা করে। ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবেও আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি, ফলে উৎসবে আসা দর্শনার্থীরা সহজে ও স্বাচ্ছন্দ্যে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

তিন দিনের এ উৎসব হবে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর, রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)।

বছর শেষের বিশেষ এ কেনাকাটার আয়োজনে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, ভ্রমণ, প্রযুক্তি, আবাসন ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ড থাকবে উৎসবে।

এক ছাদের নিচে নানা খাতের পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় আর আকর্ষণীয় অফার ক্রেতাদের বছর শেষের কেনাকাটায় নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছেন আয়োজকেরা।

তাঁরা জানান, উৎসবে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের সুযোগ পাবেন ক্রেতারা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :