বঙ্গোপসাগরের লঘুচাপ এখন নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; দেশে আবহাওয়া শুষ্ক থাকার আভাস

আপলোড সময় : ১৫-১১-২০২৬ , আপডেট সময় : ১৫-১১-২০২৬

আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশজুড়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারও সম্ভাবনা রয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

সিনপটিক অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে এসে ও ঘনীভূত হয়ে আজ সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়েছে। সে সময় এর অবস্থান ছিল দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আরও উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গতকাল শনিবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সন্দ্বীপে, ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন ১৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের রাজারহাটে।

ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ভোর ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

রাজধানীতে আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৩ মিনিটে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :