​প্রাণিসম্পদ সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল আয়োজন, কালেক্টরেট স্কুলে জেলা প্রশাসক

আপলোড সময় : ১৬-১১-২০২৬ , আপডেট সময় : ১৬-১১-২০২৬

মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বর্ণিল আয়োজন করা হয়েছে। প্রাণিসম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। 

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম।

আয়োজকরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব, পশুপাখির পরিচর্যা ও এ খাতের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :