আগামী বছরের ২৯ মার্চ নতুন করে বিচার শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের এক মায়ের মামলার, যার বিরুদ্ধে ৩ সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
গতকাল একজন বিচারক তারিখটি ঠিক করে দেন। বিচার চলার সময় জুরিবোর্ডের সদস্যরা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি, তাই মামলাটি আবার বিচারের সিদ্ধান্ত হয়। ঘটনাটি গোটা যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবারের সংক্ষিপ্ত শুনানিতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিচারক উইলিয়াম সুলিভান বলেন, ‘আগামী বছরের ২৯ মার্চ মামলার তারিখ নির্ধারণ করা হল।’