ঢাকা বিভাগের দু-এক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের বাকি এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
আজ সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা কমতে পারে সামান্য।
ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। বাতাস বইছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে, ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে।
গতকাল মঙ্গলবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৬ মিনিটে।