খালে দেশি মাছ ও হাঁস ছাড়লেন প্রধানমন্ত্রী, শুরু মহেন্দ্রনগর খাল পুনঃখনন

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন এবং খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়নের কর্মসূচি উদ্বোধন হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কর্মসূচিটির উদ্বোধন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

উদ্বোধনের পর পুনঃখনন করা খালের পানিতে নানা প্রজাতির দেশি মাছ ও হাঁস ছাড়েন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশি মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষা কতটা জরুরি, তা-ও এ সময় তুলে ধরা হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :