পটুয়াখালীতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীত; কুয়াকাটায় সাগর কিছুটা উত্তাল

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

গতকাল বুধবার রাত থেকে পটুয়াখালীতে থেমে থেমে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। কারণ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’। উপকূলের আকাশ ঢেকে আছে ঘন মেঘে। বৃষ্টি আর শীতে ভোগান্তিতে পড়েছে মানুষ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে এগিয়ে এখন একই এলাকায় অবস্থান করছে।

গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল পার হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

যেকোনো সময় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্ক সংকেত।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :