স্বাস্থ্য অধিদপ্তরে সব পর্যায়ের বদলি-পদায়ন যাচ্ছে অটোমেশনে, ছয় সদস্যের নতুন কমিটি

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নের জন্য ছয় সদস্যের নতুন একটি কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়।

গত ১৬ নভেম্বর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা এ নিয়ে অফিস আদেশ জারি করেছে।

কমিটির নেতৃত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। সদস্যরা হলেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।

কার্যপরিধি অনুযায়ী, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাব যাচাই করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদন দিলে তবেই এসব সুপারিশ বাস্তবায়ন করা যাবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনতে হবে। বদলি ও পদায়নে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :