২২ নভেম্বর থেকে গোবিপ্রবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২২ নভেম্বর থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার সিদ্ধান্তটি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ নভেম্বর রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্তে ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। ওই সভার সিদ্ধান্তের আলোকেই জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধের নতুন সিদ্ধান্ত এসেছে।

১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত মেনে ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, আর পরিস্থিতি দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় সর্বশেষ বিজ্ঞপ্তিটি জারি হলো।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :