জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়লো

আপলোড সময় : ১৬-০৯-২০২৫ , আপডেট সময় : ১৬-০৯-২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। ফলে এর কার্যক্রম চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সেই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের যাত্রা শুরু হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। সে হিসাবে গত ১৫ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
 
কমিশনের কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ায় সরকার। এবার দ্বিতীয় ধাপে কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :