শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়োগ

আপলোড সময় : ২২-০৯-২০২৫ , আপডেট সময় : ২২-০৯-২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে অন্তর্বর্তী সরকার কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়োগ দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন  বলেন, তিনি সমই মন্ত্রণালয়ে যোগদান করেছেন। 


আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান বলেন, কবি রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

পরে গত বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দিয়ে পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।


কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :