কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

আপলোড সময় : ০৮-০৫-২০২৬ , আপডেট সময় : ০৮-০৫-২০২৬

আগামী অক্টোবরে প্রথমবারের মতো কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপ। ভারতের আহমেদাবাদে হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ দলও।

কমনওয়েলথ স্পোর্ট ফেডারেশন সম্প্রতি অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়াকে পাঠানো এক চিঠিতে এই চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। চিঠি অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই জমজমাট আসর। ভারতে এই চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশ অংশ নেবে।

বাংলাদেশ কাবাডির বিশ্বমঞ্চে অন্যতম শক্তিশালী নাম। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ শীর্ষসারির প্রতিযোগী হিসেবে মাঠে নামবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশন সূত্রে জানা গেছে, এই চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় পুরুষ ও নারী দলের বিশেষ ক্যাম্প এবং প্রস্তুতিমূলক ম্যাচ দ্রুত শুরু করা হবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :