ভিন্ন স্বাদের মাছের ঝুরা ভাজা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৪:৫১:৩৫ অপরাহ্ন

ঝোল, ভুনা কিংবা ভাজা—একঘেয়ে মাছের রান্নায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার মাছের ঝুরা ভাজা। ঝাল ঝাল, ঝুরঝুরে আর দারুণ মুখরোচক এই পদ গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। একবার বানিয়ে খেলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে!

তাহলে বাড়িতে একবার বানিয়েই দেখুন না মজাদার এই পদ।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে আইড় মাছ বা যেকোনো বড় কাঁটাবিহীন মাছ নিন। মাছ ধুয়ে এতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য মরিচের আচারের তেল মাখিয়ে নিন। এরপর মাছ ভালোভাবে ভেজে ঠান্ডা করুন।

 

ঠান্ডা হলে মাছের কাঁটা ছাড়িয়ে হাত দিয়ে মেখে ঝুরা ঝুরা করে নিন।

এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। তারপর আদা, রসুন, কাঁচা মরিচ ও টমেটো কুচি দিন। কিছুক্ষণ ভেজে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সামান্য চিনি ও একটু মরিচের আচার মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হলে ঝুরো করে রাখা মাছ দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করুন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মাছের ঝুরা ভাজা।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :