মাদ্রিদে ‘বিক্রমপুর-মুন্সীগঞ্জ সমিতি ইন স্পেন’-এর ঈদ পুনর্মিলনী

আপলোড সময় : ০২-০৬-২০২৬ , আপডেট সময় : ০২-০৬-২০২৬

গত শনিবার (৩০ জুন) স্পেনের রাজধানী মাদ্রিদের মনোরম ‘পার্কে মানছানারেস’-এ সংগঠনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই আনন্দ মেলার আয়োজন করা হয়। 

মাদ্রিদের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রায় শতাধিক প্রবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।
 

বিকেল ৬টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা মেতে ওঠেন আড্ডা, গল্প আর গান-বাজনায়। বিক্রমপুরবাসীর ঐতিহ্যবাহী আতিথেয়তা ও আন্তরিকতা উপস্থিত সকলের মন জয় করে নেয়। 

অনুষ্ঠানে আসা অতিথিদের নানান পদের মজাদার ও ঐতিহ্যবাহী দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়। সেইসঙ্গে স্থানীয় শিল্পীদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা দর্শকরা বেশ উপভোগ করেন।

সংগঠনের উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আসা প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু এবং সদস্য সচিব সুমন নুর।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া এবং সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আব্দুল মোজাক্কির, সভাপতি পদপ্রার্থী আব্দুল কাইয়ুম মাসুক, আবু জাফর রাসেল, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি আবুল কাশেম মুকুল, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :