ভোলায় নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি'র দোয়া মাহফিল

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ , আপডেট সময় : ০৪-০৬-২০২৬
ভোলায় বিএনপি'র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপির আয়োজনে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। 

দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,যুগ্ম আহ্বায়ক  হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,  ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মোনাজাতে বিএনপি'র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ও বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট প্রয়াত শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর  আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের পেশইমাম মাওলানা নূরে আলম।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :