​মা হচ্ছেন সোহিনী সরকার

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ , আপডেট সময় : ০৬-০৬-২০২৬

বিনোদন ডেস্ক: এক বর্ষায় আলাপ। পরের বর্ষায় বিয়ে। সুখবরও ছড়াল বর্ষার আগে আগে। জোরেসোরে ডানা মেলেছে, বাবা-মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ নিয়ে মুখ খোলেননি সোহিনী। কুলুপ এঁটে আছেন তার স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ও। তাদের অপেক্ষায় বসে নেই কেউ। টলিপাড়ায় ফিসফাস, বেশিদিন অপেক্ষা করতে হবে না। চলতি বছর-ই মা হবেন সোহিনী। তবে চাইছেন না আগেভাগে মুখ খুলতে। চলছেন সাবধানতা অবলম্বন করে।

এদিকে আজকাল কোথাও খুব একটা দেখা যায় না সোহিনীকে। যান না কোনো প্রিমিয়ারেও। হঠাৎ ঘরকুনো হতে দেখেই গুঞ্জন পাখা মেলেছে। শোনা যাচ্ছে বছরের শুরুতেই নাকি দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে সোহিনীর সিনেমা ‘ফেরা’। পরিচালক পৃথা চক্রবর্তী। ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেও ছিলেন না অভিনেত্রী।

শোভনের সঙ্গে সোহিনী বিয়ের পিঁড়িতে বসেন ২০২৪ সালের জুলাইয়ে। বছর খানেক প্রেমের পর গাঁটছড়া বাঁধেন তারা। তার দুই বছরের এলো অতিথি আগমনের সুখবর। 

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :