​জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে

পিরোজপুরে আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ , আপডেট সময় : ০৬-০৬-২০২৬

পিরোজপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিজান শেখ।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হাবিব খান।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :