দাগনভূঞায় নিজ কক্ষ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ , আপডেট সময় : ০৭-০৬-২০২৬

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় নিজ শয়নকক্ষ থেকে ইরফান আহমেদ রিপাত (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা-বসুরহাট সড়ক সংলগ্ন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইউনুছ ডাক্তার বাড়ির আতিক উল্লাহর ছেলে রিপাত গত ৩ থেকে ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।

শনিবার বিকেল ৪টার দিকে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে বিছানায় তার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।” পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :