০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নারী দল নবম, পুরুষ দল সপ্তম: এশিয়ান গেমস শেষে ফিরল হকি দল

আপলোড সময় : ০৬-১০-২০২৬
নারী দল নবম, পুরুষ দল সপ্তম: এশিয়ান গেমস শেষে ফিরল হকি দল ছবিঃ সংগৃহীত

এশিয়ান গেমসের মিশন শেষ করে জাপান থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল।

প্রথমবার এশিয়ান গেমসে খেলতে নেমে ইতিহাস গড়েছে নারী হকি দল; ১২ দলের মধ্যে নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে তারা।

গ্রুপ পর্বে চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারের পর কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।

এরপর চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় দলটি। নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর শুটআউটে ২-১ গোলে জেতে বাংলাদেশ।

অন্যদিকে পুরুষ দল টুর্নামেন্ট শেষ করেছে সপ্তম স্থানে। দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ও জাপানের কাছে ৬-১ গোলে হারের পর শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় তারা; তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে যায় ১০-০ গোলে।

শেষ পর্যন্ত সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়েই আসর শেষ করে বাংলাদেশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ