• জাতীয়
  • শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি: মির্জা ফখরুল

শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি: মির্জা ফখরুল

আগামীকাল সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জাতীয় ১ মিনিট পড়া
শেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি: মির্জা ফখরুল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামীকাল সোমবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই দাবির কথা জানান।

ওই পোস্টে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

আমরা পূর্ণ ন্যায়বিচার দাবি করছি!’ এর আগে আজ দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।’

Tags: শেখ হাসিনাস মানবতাবিরোধী জুলাই গণ মির্জা ফখরুল