• জাতীয়
  • দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

জাতীয় ১ মিনিট পড়া
দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে

ঋণ কেলেঙ্কারি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৯ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। আজ সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে দুদক।

দুদক প্রসিকিউটর খন্দকার মশিউর রহমান জানান, আজ বুধবার বিকালে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারি পরিচালক মোহাম্মদ শাহ জালাল। আসামির পক্ষে জামিনের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Tags: দুদক দুর্নীতি দম কারাগার