টালিপাড়ায় আবারও গুঞ্জনের ঝড় বইছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে টালিউড অভিনেত্রী সৌরসেনী মিত্র (Souravseni Maitra)। ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তার সম্পর্কের বিষয়টি যখন প্রকাশ্যে এসেছিল, তখন তা বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে সৌরসেনীর রহস্যময় মন্তব্যে সেই প্রেমের ছবিতে নতুন এক ছায়া নেমে এসেছে।
নিখিলের সঙ্গে সম্পর্কের সূত্রপাত ও প্রকাশ্যে সিলমোহর
একসময়ের আলোচিত দম্পতি নুসরাত-নিখিলের অতীত ছাপিয়ে, নিখিলের দ্বিতীয় সম্পর্কের সেই অধ্যায়ের কেন্দ্রেই ছিলেন টালিপাড়ার এই প্রতিভাবান নায়িকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই নিখিল ও সৌরসেনীর ঘনিষ্ঠতা বাড়ে। এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা যায়।
এই জুটিকে সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট (Cricket World Cup) ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল।
এরপর ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়ে ওঠে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করে সৌরসেনী নিজেই সেই সম্পর্কে সিলমোহর দেন। সেই ছবির ক্যাপশন ছিল, "হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।"
"হুডি চুরি করা এবার হবে না": আক্ষেপে ভাঙনের ইঙ্গিত
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে তিনি এমন এক আক্ষেপের কথা বলেন, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তিনি বলেন, "একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি (Hoodie) চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।"
অভিনেত্রীর এমন মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের পোশাক 'চুরি' করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী। তার এই 'আক্ষেপ' টালিপাড়ার প্রেমের সম্পর্কে ভাঙন ধরার নতুন জল্পনাকে উসকে দিয়েছে।
অভিনয় জগতে সৌরসেনী
উল্লেখ্য, সৌরসেনী মিত্র ২০১২ সালে 'চিটাগং' (Chittagong) সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। এরপর 'উমরিকা' (Umrika), 'একান্নবর্তী' (Ekannoborti), 'শাস্ত্রী' (Shastri) সহ আরও অনেক সিনেমায় অভিনয় করে তিনি তার দক্ষতার ছাপ রেখেছেন।